০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দক্ষিণ সুরমা সরকারি কলেজে বাঁধন সিলেট জোনের আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত

জামিউল হাসান আরাফ, সিলেট
  • আপডেট সময় : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 150
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”-এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন, সিলেট জোনের উদ্যোগে “আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দক্ষিণ সুরমা সরকারি কলেজে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাঁধন সিলেট জোনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল, কর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম। বিশেষ অতিথি ছিলেন বাঁধন দক্ষিণ সুরমা সরকারি কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা মোহাম্মদ ময়নুল হক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন কেন্দ্রীয় পরিষদ (২০২৬–২৭)-এর সহ-সভাপতি শরিফুল ইসলাম, বাঁধন সিলেট জোনের উপদেষ্টা হাফিজুর রহমান লিটন, উপদেষ্টা ডা. আব্দুল্লাহ আল সাদ, বাঁধন সিলেট জোনের সাবেক সভাপতি ডা. এস এম ফোরকান, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের উপদেষ্টা শাকিল আহমেদসহ সাবেক জোনাল পরিষদের দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। পরে বাঁধনের বিভিন্ন ইউনিটের কর্মীরা তাঁদের কার্যক্রমের অভিজ্ঞতা, অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় এবং দায়িত্বশীলতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা বাঁধনকে আরও সুসংগঠিত ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সিলেট জোনের উপদেষ্টা হাফিজুর রহমান লিটন, উপদেষ্টা ডা. আব্দুল্লাহ আল সাদ, সাবেক সভাপতি ডা. এস এম ফোরকান, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এবং বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের উপদেষ্টা শাকিল আহমেদ বক্তব্য রাখেন ও কর্মশালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন।

আলোচনা সভা শেষে শুরু হয় সাংগঠনিক কর্মশালার মূল পর্ব। এতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা, দলীয় সমন্বয় ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ কর্মশালার মাধ্যমে বাঁধন সিলেট জোনের দায়িত্বশীল ও কর্মীদের সাংগঠনিক সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সমাপনী পর্বে কর্মশালার সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল, কর্মী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ সুরমা সরকারি কলেজে বাঁধন সিলেট জোনের আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬