মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলায় থানায় মামলা
- আপডেট সময় : ১১:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 57
মৌলভীবাজার জেলা শহরে চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই ও ৫ আগষ্ট ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৯ আগষ্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর সমন্বয়ক খায়রুল আলম সবুজ বাদী হয়ে বিস্ফোরক আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনকে আসামী করা হয়েছে। আসামীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা-কর্মী।
মামলার আসামীরা হলেন-১/ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান (৪৫), ২/ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অলিউর রহমান অলি (৪৪), ৩। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাফিক মিয়া (৩৮), ৪। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী রিপন (৩৯), ৫। যুবলীগ নেতা সাজন আহমদ সম্রাট (৩৬), ৬।যুবলীগ নেতা সাইদুর রহমান (৪০), ৭। ইমরান মিয়া (৩৯), ৮। সাবেক মেম্বার তাহির উদ্দিন (৪২), ৯। ওয়াহিদুর রহমান (৩৫), ১০। নজরুল ইসলাম খান (৪০), ১১। মোজাহিদ মিয়া (৪৭), ১২। নাজমুল ইসলাম খান (৪২), ১৩। জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর (৫০), ১৪। মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শ্যামল মিয়া (২৮), ১৫। সোহেল মিয়া (৩৭), ১৬। দেলোয়ার রব্বানি (৩৭), ১৭। রাজনগর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল মিয়া (৩১), ১৮। পারভেজ মিয়া (২৯), ১৯। জুলহাস মিয়া (৩৪), ২০। মাছুম মিয়া ভান্ডারি (৩১), ২১। সদর উপজেলা যুবলীগ নেতা হায়দর আলী (৪০), ২২। জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর (৫৭), ২৩। ছাত্রলীগ নেতা জুবেল মিয়া (২৭), ২৪। সূজিত সুত্রধর (৩৯), ২৫। ডা. অর্পণ সূত্রধর (৪০), ২৬। মামুন মিয়া ভান্ডারি (৩১), ২৭। ৬নং একাটুনা ইউপি ছাত্রলীগ সভাপতি মো: ছাব্বির (২৮), ২৮। মিজান মিয়া (৩১), ২৯। মোঃ রহমান মিয়া (৩৮), ৩০। তুষার ভৌমিক (৩৯), ৩১। আব্দুল আলিম (৩০), ৩২। ঝিনুক পাল (৩৯), ৩৩। মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আজিম আখন্দ (২৩), ৩৪। কয়েছ মিয়া (২৮), ৩৫। জুয়েল মিয়া (২৯), ৩৬। ইউনুছ মিয়া (৪০), ৩৭। হাবিবুর রহমান (৩৮), ৩৮। আবুল কালাম (৩০), ৩৯। শাহ আলম (৪৪), ৪০। মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের সদস্য ইসতিয়াক মিয়া (২১) ও ৪১। জিতু মিয়া (৩৫)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনকে আসামী করা হয়েছে।
জানা যায়, বিগত ২০২৪ সালের ১৮ জুলাই মৌলভীবাজার সদর থানাধীন স্থানীয় শেরপুর হাইওয়ে রোড, রসমেলা ও সাভাচা মোবাইল সপ এর সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিল চলাকালে ১-২০নং আসামীগণ বিভিন্ন দেশীয় অস্ত্র দা, জিআই পাইপ, কাঠের রোল, লোহার রড, হকিস্টিক, আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে ঘেরাও করে শান্তিপ্রিয় ছাত্রছাত্রীর উপর হামলা করে অনেকে গুরুতর আহত করে এবং ৫ আগস্ট মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর গোলচতুর পিউরিয়া এর সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে ১-৪১ নং আসামীরাসহ অজ্ঞাত আরও ২০/৩০ জন বিভিন্ন দেশীয় অস্ত্র দা, জিআই পাইপ, হকিষ্টিক, লোহার রড, বাঁপে উঠ, কাঠের বর্গা, আগ্নেয়াস্ত্র পিস্তল ইত্যাদি নিয়ে আন্দোলনকারীদের মিছিলে পূর্ব পরিকল্পিতভাবে ঘেরাও করে শান্তিপ্রিয় ছাত্র জনতার উপর আক্রমণ করে। হামলাকারীরা মিছিল লক্ষ করিয়া তিন রাউন্ড গুলি করে। ১টি গুলি আন্দোলনে উপস্থিত মোঃ আশরাফ হোসেনের বুকের বাম পাশে লাগলে গুলিবিদ্ধ হইয়া মাটিতে পড়িয়া যায়। আসামীরা মিছিলে ককটেল বিস্ফোরন করিয়া আতংক সৃষ্টি করে। গুলিবিদ্ধ মোঃ আশরাফ হোসেনকে হসপিটাল নিয়ে গেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১২ আগষ্ট মোঃ আশরাফ হোসেন মৃত্যুবরণ করে, গত ১৯ আগষ্ট রাতে দন্ডবিধি আইনের ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় ও বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে সোমবার (১৯ আগস্ট) রাত ১০ টায় জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং ২০/৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এফআইআর ভুক্ত করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
















