০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপ্তি, বিজয়ীদের পুরস্কার

সমরজিৎ হালদার, ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 155
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক রিজওয়ানা মতিন। প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ‍্যাপক মোছা. নীলুফার খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ খসরু মাহমুদ, হাসিনা ফেরদৌস ও উম্মে হাবিবা, সহকারী অধ্যাপক ও শিক্ষা বিভাগের প্রধান নিরঞ্জন চন্দ্র ভৌমিক; সহকারী অধ্যাপক শ্রী বিধান চক্রবর্তী ও মাহবুবুর রহমান রনি; এবং প্রভাষক (শিক্ষা) সাদেকুর রহমান সাত্তার ও আলী হোসেন। তাঁরা সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে কলেজের শিক্ষকরা গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা উপস্থাপন করেন, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

প্রধান অতিথির বক্তব্যে অধ‍্যাপক মোছা. নীলুফার খানম সফল আয়োজনের জন্য আয়োজক কমিটি, শিক্ষক, বিচারকমণ্ডলী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রিজওয়ানা মতিন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার ফলেই সুশৃঙ্খল ও সফলভাবে এ আয়োজন সম্পন্ন হয়েছে। তিনি কলেজ প্রশাসন, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের মতে, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটের সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় এ আয়োজন একটি উল্লেখযোগ্য সংযোজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপ্তি, বিজয়ীদের পুরস্কার

আপডেট সময় : ০২:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬