বড়লেখায় যুব ও ক্রীড়া বিভাগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৩:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 151
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল আলী ট্রেড সেন্টার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক বড়লেখা উপজেলা আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উপদেষ্টা মুফতি জিয়াউল হক, হাফিজ জয়নাল আবেদীন, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের কার্যনির্বাহী সদস্য সাহেদুল ইসলাম সুমন, তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, মোঃ হাসানুজ্জামান, উমেদ আলী, জাবের আহমদ, সাহেদ আহমদ, রুমেল আহমদ, মাহবুব হোসেনসহ নেতৃবৃন্দ।
ষাটমাকণ্ঠ /আশফাক


























