০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 168
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরে উচ্চ শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ জন চালক ও মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) র‍্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় র‍্যাব-৯ সদর কোম্পানি ও পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করে কয়েকটিতে অনুমোদিত মাত্রার চেয়ে অধিক শব্দ সৃষ্টিকারী হর্ন এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে কয়েকটি যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রেও অসঙ্গতি ধরা পড়ে।

এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১১ জন চালক ও মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

র‍্যাব-৯ জানায়, জনদুর্ভোগ কমানো, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা

আপডেট সময় : ০১:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬