০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

৯ ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক

বড়লেখা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 81
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার মোট ১০ ইউনিয়নে এখন পর্যন্ত বিএনপি কোনোটিতেই দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেনি। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশায় সম্ভাব্য অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে তোলে ধরার কাজে বসে নেই। নানাভাবে দলের নীতি নির্ধারণী মহলের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে তারা মাঠে সক্রিয় রয়েছেন। জনপ্রতিনিধি হয়ে এলাকার উন্নয়ন ও জণগণের সেবক হওয়ার ইচ্ছা থেকে প্রার্থী হয়ে নিয়মিত গণসংযোগ, সভা-সমাবেশসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছেন। এলাকাবাসিকে প্রতিশ্রুতি দিচ্ছেন নানা উন্নয়নের। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার পরই বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার মোট ১০ ইউনিয়নের মধ্যে ৯ টিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে। ঘোষিত প্রার্থীরা ভোটারের সমর্থন আদায়ে নানাভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন। দোয়া চেয়ে, শুভেচ্ছা জানিয়ে পোষ্টার, ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন নিজ ইউনিয়নের ভোটারের।

এলাকা ঘুরে ও দলীয় সূত্রের তথ্যানুযায়ি বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১ নং বর্নি ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বায়েছ, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরওয়ার, সাবেক সহসাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ইটালি প্রবাসী সাবেক ছাত্রদল নেতা ছাব্বির আহমদ নির্বাচন করতে চান।
২ নং দাসেবাজার ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম উদ্দিন নজরুল, সাধারণ সম্পাদক রুহুল আমীন বাহার, অর্থ সম্পাদক কলিম উদ্দিন।

৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মিছবাউল হক মিনু, সাবেক ছাত্রদল নেতা কাউসার আহমদ।

৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর আলোচনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, সহসভাপতি মো. তাজ উদ্দিন।

৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে নির্বাচন করতে তৎপরতা চালাচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সাবেক আহ্বায়ক আবুল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আনিছ আহমদ।

৬ নং বড়লেখা সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গনি, ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি শাহজাহান আহমদ চৌধুরী, সামাজিক সংগঠক আব্দুর রহমান শাহীন, উপজেলা কষকলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ।

৭ নং তালিমপুর ইউনিয়নে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম আয়জুল, ইউনিয়ন বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ছালেহ আহমদ ও জাতীয় নির্বাচন পূর্ব নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারি সাহাব উদ্দিন।

৮ নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে নির্বাচন করতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উদ্দিন, সাবেক সহসভাপতি ময়নুল হক, এনামুল হক।

৯ নং সুজানগর ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদ, সাধারণ সম্পাদক রহিম বক্ত মুসা।

১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে মাঠে সক্রিয় রয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা ও বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আমিনুল হক। এছাড়াও ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান উপজেলা এনসিপি নেতা মুহিবুর রহমান কামাল।

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্ণী ইউনিয়নে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নে জামায়াতের প্রবাসী দায়িত্বশীল আব্দুস সালাম, উত্তর শাহবাজপুর ইউনিয়নে জামায়াত কর্মী আকবর আলী, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে জামায়াত কর্মী আব্দুল কুদ্দুস, বড়লেখা সদর ইউনিয়নে ইউপি জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, তালিমপুর ইউনিয়নে ইউপি জামায়াতের সহসভাপতি কাজি রুহুল আমিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে ইউপি জামায়াতের সভাপতি লুৎফুর রহমান, সুজানগর ইউনিয়নে জামায়াত কর্মী লিয়াকত হাসান, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে ইউপি জামায়াতের সভাপতি আব্দুস সামাদ। দাসেরবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামী চেয়ারম্যান প্রার্থী এখনও ঘোষণা করেনি।

এদিকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছেন, ২০২১ সালের ২৮ নভেম্বর নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত উত্তর শাহবাজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী ও স্বতন্ত্র ব্যানারে বিজয়ী সুজানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদরুল ইসলাম। উত্তর শাহবাজপুর ইউনিয়নে পেশাজীবি প্রতিনিধি ব্যাংকার ও সাংবাদিক হাসান শামীম। এছাড়াও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আত্মত্মগোপনে থাকা পদচ্যুত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ নীরবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নছিব আলী জানান, চলতি মাসের মধ্যেই ১০ টি ইউনিয়নে সাংগঠনিকভাবে একক প্রার্থী ঘোষণা করা হবে। তবে, দলের অনেকেই চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মাঠে কাজ করছেন। তাতে দলের কাজ বৃদ্ধি হচ্ছে। একাধিক প্রার্থীর ব্যাপারে আরও বলেন কেন্দ্রের কড়া নির্দেশনা দলের প্রার্থী ঘোষণার পর দল অন্য কেউ নির্বাচনে প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়াবে আমীর ফয়সল আহমদ জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ি উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে অনেক আগেই দলীয় প্রার্থী ঘোষণা করে প্রার্থীকে মাঠে কাজ করতে বলা হয়েছে এবং কাজ করতেছেন। তবে দাসেরবাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এখনও নিশ্চিত করা হয়নি।

ষাটমাকণ্ঠ /আশফাক

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৯ ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক

আপডেট সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬