বড়লেখায় শিল্পকলা একাডেমীর উদ্যোগে রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী উদযাপন
- আপডেট সময় : ০৭:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 72
মৌলভীবাজারের বড়লেখায় শিল্পকলা একাডেমীর উদ্যোগে “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে “রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী–২০২৬ ” উদযাপন করা হয়েছে।
২৭ জুন (শনিবার) বিকাল ০৪ ঘটিকায় বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে এক জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এ জন্ম জয়ন্তী উদযাপিত হয়।
বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের শিক্ষক তপন চৌধূরী এবং নৃত্য বিভাগের শিক্ষক সুমিতা রাণী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।
পুরো অনুষ্ঠানটি রবীন্দ্র ও নজরুল সংগীত অবলম্বনে পরিবেশিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল একাডেমীর ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি, গান, নাচ ও যন্ত্রসংগীত পরিবেশনা। যা দর্শকদের মন কাঁড়ে। এসব পরিবেশনার ফাঁকে ফাঁকে অনুষ্ঠান বিষয়ে অতিথিবৃন্দের অনুভূতি গ্রহণ করা হয়।
এতে অনুভুতি প্রকাশসহ প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খাঁন, প্রেসক্লাবে সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, নাট্যযোদ্ধা সিলেটের সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো: মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা জাসাসের আহবায়ক তাজুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ পারভেজ প্রমুখ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমীর যন্ত্র বিভাগের শিক্ষক অরবিন্দু রুদ্র পলাশ, চিত্রাংকন বিভাগের শিক্ষক বিধান চন্দ্র দাস, ব্যবসায়ী কবির আহমদ, উপজেলা জাসাসের সদস্য সচিব জালাল আহমদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও একাডেমীর ছাত্র-ছাত্রীদের অবিভাবকমন্ডলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানের অনুভূতি প্রকাশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ একাডেমীর সকল শিক্ষার্থী ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন।
পরিশেষে, অতিথিবৃন্দ এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন।























