সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় কমিটি অনুমোদন
- আপডেট সময় : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 35
দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ২০২৬-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের প্রধান পরিচালক রাকিবুল ইসলাম রকি স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে মোঃ সাজন আহমদকে সভাপতি এবং জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান, সহ-সভাপতি সুইটি আক্তার, সহ-সাধারণ সম্পাদক মোঃ সালেহ আহমেদ সাকিব, অর্থ সম্পাদক ক্বারী আবুল হাসান, সহ-অর্থ সম্পাদক মোঃ জুলহাস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল নূর তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ, যোগাযোগ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ-যোগাযোগ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ এস. এ. সোহেল, প্রচার সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ অনি আলম এবং মহিলা সম্পাদিকা পারভিন আক্তার।
জানা যায়, ২০২২ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান মুরাদ, আনোয়ার হোসেন আকাশ ও রাকিবুল ইসলাম রকির উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সংগঠনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৪২টি জেলায় জেলা, বিভাগীয় ও ইউনিট পর্যায়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩২ হাজার মানুষের জন্য রক্তের ব্যবস্থা করেছে সংগঠনটি। পাশাপাশি শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমও পরিচালনা করছে তারা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি এবং দেশের প্রতিটি জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে তারা কাজ করবেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও সুশৃঙ্খল রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির মানবসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশব্যাপী সেবার পরিধি বিস্তৃত হবে।

























