০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের Logo বড়লেখা বাজারের নিরাপত্তায় আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন Logo বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে Logo বিশ্বকাপে প্রথম ধাক্কা ব্রাজিলের, কৌশলে জিতে নিল মরক্কো Logo ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের Logo ৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো Logo শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর Logo প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 33
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি চুরি হওয়া সিএনজি অটোরিকশা দুই দিন পর সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক ও চালকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত ১২ জুন রাতে বড়লেখা উপজেলার কাঠালতলী সিএনজি স্ট্যান্ডের ১২-১৭৮৬ নম্বরের সিএনজি অটোরিকশা নিয়ে চালক নাঈম উদ্দিন কুলাউড়া উপজেলার এক আত্মীয়ের বাড়িতে যান। পরে তিনি গাড়িতে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে কুলাউড়ার উছলাপাড়া সিএনজি ফিলিং স্টেশনে যান।

গ্যাস নেওয়া শেষে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কুলাউড়া জংশন স্টেশন রোড এলাকায় গাড়িটি রেখে পাশের একটি হোটেলে চা পান করতে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, যেখানে গাড়িটি রাখা হয়েছিল সেখানে সেটি আর নেই।

ঘটনার পরপরই চালক ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে ঘটনাস্থলটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় কোনো ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে বিভিন্ন মাধ্যমে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালানো হয়।

একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সুনামগঞ্জের ছাতক এলাকায় একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে গাড়িটি শনাক্ত করা হয়। এ সময় ‘বিডি ছাতক নিউজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গাড়িটিকে ঘিরে সরাসরি সম্প্রচারও করা হয়।

ওই সূত্র ধরে গত ১৪ জুন ছাতক থেকে গাড়িটির সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালতলী সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক রুহেল আহমদ।

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ছাতকে অবস্থান করছি এবং গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খুব শিগগিরই গাড়িটি বড়লেখায় নিয়ে আসা হবে।”

চুরি হওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এর মালিক ও স্ট্যান্ডের সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে

আপডেট সময় : ১০:৩৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬