১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 134
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি চুরি হওয়া সিএনজি অটোরিকশা দুই দিন পর সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক ও চালকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত ১২ জুন রাতে বড়লেখা উপজেলার কাঠালতলী সিএনজি স্ট্যান্ডের ১২-১৭৮৬ নম্বরের সিএনজি অটোরিকশা নিয়ে চালক নাঈম উদ্দিন কুলাউড়া উপজেলার এক আত্মীয়ের বাড়িতে যান। পরে তিনি গাড়িতে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে কুলাউড়ার উছলাপাড়া সিএনজি ফিলিং স্টেশনে যান।

গ্যাস নেওয়া শেষে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কুলাউড়া জংশন স্টেশন রোড এলাকায় গাড়িটি রেখে পাশের একটি হোটেলে চা পান করতে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, যেখানে গাড়িটি রাখা হয়েছিল সেখানে সেটি আর নেই।

ঘটনার পরপরই চালক ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে ঘটনাস্থলটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় কোনো ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে বিভিন্ন মাধ্যমে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালানো হয়।

একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সুনামগঞ্জের ছাতক এলাকায় একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে গাড়িটি শনাক্ত করা হয়। এ সময় ‘বিডি ছাতক নিউজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গাড়িটিকে ঘিরে সরাসরি সম্প্রচারও করা হয়।

ওই সূত্র ধরে গত ১৪ জুন ছাতক থেকে গাড়িটির সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালতলী সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক রুহেল আহমদ।

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে ছাতকে অবস্থান করছি এবং গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খুব শিগগিরই গাড়িটি বড়লেখায় নিয়ে আসা হবে।”

চুরি হওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এর মালিক ও স্ট্যান্ডের সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে

আপডেট সময় : ১০:৩৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬