১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইয়াছিন আলী সামু, ফুলতলা (জুড়ী)
  • আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 41
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক সীমারেখা ও মানবাধিকার আইন লঙ্ঘন করে সীমান্তবর্তী এলাকায় নিরীহ মানুষ হত্যা এবং পুশইনের ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ফুলতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি নির্ধারিত সমাবেশস্থলে এসে শেষ হলে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলতলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ১১ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব রুমেল আহমদ, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল মামুন (সুরমান), উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাকিম আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুড়ী উপজেলার নেতা মো. তারেক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম সোহেল, জুড়ী উপজেলা পূর্ব শিবিরের সভাপতি মো. রুমেল আহমদ, দক্ষিণ শিবিরের সভাপতি নাজমুল ইসলাম ও সেক্রেটারি আমিনুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ইছহাক আলী, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কুতুব উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ইদ্রিস আলীসহ জামায়াত, শিবির, শ্রমিক, যুব, ছাত্র, উলামা ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা সীমান্ত হত্যা ও পুশইনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন করে সীমান্তে নিরীহ মানুষ হত্যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এসব ঘটনার অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সীমান্তে শান্তি, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কূটনৈতিকভাবে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬