০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় ৫’শ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ Logo কুলাউড়ায় শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী Logo জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল Logo দক্ষিণ সুরমা সরকারি কলেজে বাঁধন সিলেট জোনের আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত Logo এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন Logo সিলেটে ৩১তম জেলা কোর্স ফর রোভার মেট সম্পন্ন Logo জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত Logo মৌলভীবাজারে সিএমএফের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo ফকির বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সিলেটে ৩১তম জেলা কোর্স ফর রোভার মেট সম্পন্ন

জামিউল হাসান আরাফ, সিলেট
  • আপডেট সময় : ০৪:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 31
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভারের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ৩১তম জেলা কোর্স ফর রোভার মেট সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সিলেটের মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন রোভার স্কাউট গ্রুপের প্রায় ৬০ জন রোভার ও গার্ল-ইন-রোভার অংশ নেন।

রোভার স্কাউটদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, দল পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা ও শৃঙ্খলাবোধ তৈরি এবং সমাজসেবামূলক কার্যক্রমে কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে রোভারিংয়ের বিভিন্ন কার্যক্রম, নেতৃত্ব ও দল পরিচালনা, দলগত কাজ, সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ব্যবহারিক কার্যক্রম ও দলীয় অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কোর্সের বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটসের অভিজ্ঞ প্রশিক্ষক ও স্কাউট নেতৃবৃন্দ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা রোভারের কমিশনার মো. মবশ্বীর আলী, এএলটি; মো. ফকরুল ইসলাম চৌধুরী, উডব্যাজার; ছয়ফুল আমীন, উডব্যাজার; মোহাম্মদ শাহাদাৎ হোসেন, উডব্যাজার; রিফাতুল রেজা চৌধুরী, উডব্যাজার; রোমানা আফরোজ, উডব্যাজার; গালিবুর রহমান, এটিএল ও স্কিল কোর্স সম্পন্ন; আব্দুল্লাহ আল মামুন, এটিএল ও স্কিল কোর্স সম্পন্ন এবং রাহিম উদ্দিন রাহী। কোর্স লিডারের দায়িত্ব পালন করেন মো. মবশ্বীর আলী।

এবারের প্রশিক্ষণে জেলার বিভিন্ন রোভার স্কাউট গ্রুপের পাশাপাশি গার্ল-ইন-রোভারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নারী ও পুরুষ রোভারদের সম্মিলিত অংশগ্রহণে পুরো প্রশিক্ষণ কার্যক্রমে তৈরি হয় প্রাণবন্ত ও সহযোগিতাপূর্ণ পরিবেশ।

প্রশিক্ষণার্থীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা রোভারিংয়ের পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ, দায়িত্বশীলতা ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। অর্জিত দক্ষতা ভবিষ্যতে স্কাউটিং কার্যক্রম ও সমাজসেবামূলক কাজে প্রয়োগ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণ শেষে ২৯ আগস্ট অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে কোর্সের প্রশিক্ষক, স্কাউট নেতা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, রোভার স্কাউটদের দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে রোভাররা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে আরও কার্যকর স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভারের ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত ৩১তম জেলা কোর্স ফর রোভার মেট ভবিষ্যৎ রোভার নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ৩১তম জেলা কোর্স ফর রোভার মেট সম্পন্ন

আপডেট সময় : ০৪:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬