০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের শিক্ষা সফর অনুষ্ঠিত Logo ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বড়লেখায় ৫’শ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ Logo কুলাউড়ায় শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী Logo জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল Logo দক্ষিণ সুরমা সরকারি কলেজে বাঁধন সিলেট জোনের আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত Logo এমসি কলেজ ইকোনমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন Logo সিলেটে ৩১তম জেলা কোর্স ফর রোভার মেট সম্পন্ন Logo জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

সামিয়া তাসনীম স্বাতী, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 131
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃবিষয়ক গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (জেইউআরএস) আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘জেইউআরএস ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ফর সাসটেইনেবিলিটি, ইনোভেশন অ্যান্ড গ্লোবাল চ্যালেঞ্জেস (JICIRSIGC 2026)’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘From Discovery to Impact: Interdisciplinary Research for Sustainable Futures’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক, শিল্পখাতের পেশাজীবী ও গবেষণায় আগ্রহীসহ মোট ২৬৫ জন অংশগ্রহণ করেন।

সম্মেলনে মৌখিক ও পোস্টার উপস্থাপনা, দেশি-বিদেশি গবেষকদের বক্তব্য, চারটি বিষয়ভিত্তিক ট্র্যাক এবং সেরা গবেষণাপত্র পুরস্কার (Best Paper Award) প্রদান করা হয়। ট্র্যাকগুলো ছিল- সামাজিক বিজ্ঞান, সুশাসন ও উন্নয়ন; কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও পরিসংখ্যান; জনস্বাস্থ্য, বায়োস্ট্যাটিস্টিকস, বায়োইনফরমেটিকস ও জীবনবিজ্ঞান; এবং পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়ন বিজ্ঞান।

সম্মেলনে সুশাসন, গণতন্ত্র, সামাজিক অন্তর্ভুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স, জনস্বাস্থ্য, জীবপ্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, টেকসই উন্নয়ন এবং সবুজ অর্থনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা উপস্থাপন ও আলোচনা করা হয়।

চারটি ট্র্যাকে সেরা গবেষণাপত্রের স্বীকৃতি পেয়েছেন আটজন গবেষক। ট্র্যাক-১-এর পোস্টার ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৌসিফ ফুয়াদ এবং মৌখিক উপস্থাপনায় একই বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞা পারমিতা কর্মকার পুরস্কার লাভ করেন। ট্র্যাক-২-এর পোস্টার ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রত্না দীপ লোধ এবং মৌখিক উপস্থাপনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মৃন্ময় সাহা নির্বাচিত হন।

ট্র্যাক-৩-এর পোস্টার ক্যাটাগরিতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মো. রিফায়েত হোসাইন এবং মৌখিক উপস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নূর-ই-মীম সেরা গবেষণাপত্রের পুরস্কার অর্জন করেন। ট্র্যাক-৪-এর পোস্টার ক্যাটাগরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম তানহা এবং মৌখিক উপস্থাপনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মারজিয়া খানম জুথি পুরস্কৃত হন।

সম্মেলনে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (icddr,b) অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ও প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ মঈনউদ্দিন সাত্তার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (JICA) টিম লিডার হিরোনারি ওনিশি।

বক্তব্যে হিরোনারি ওনিশি নতুন প্রযুক্তি উদ্ভাবনে মৌলিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

সম্মেলনের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জেইউআরএসের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃবিষয়ক গবেষণার গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে তরুণ গবেষকদের বিদ্যমান জ্ঞান ও গবেষণার ঘাটতি চিহ্নিত করে নতুন জ্ঞান সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, JICIRSIGC 2026 বিভিন্ন শাখার গবেষকদের মধ্যে জ্ঞান ও ধারণা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং গবেষণাভিত্তিক যোগাযোগ বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে এগিয়ে নিতে জেইউআরএসের গবেষণামুখী কার্যক্রমে এ সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬