জাতীয় আজিমুশ্বান ইজতেমা সফল করার লক্ষ্যে বড়লেখায় বিশেষ সাধারণ সভা
- আপডেট সময় : ০৫:০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 88
আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় আজিমুশ্বান ইজতেমা সফল করার লক্ষ্যে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) বাদ মাগরিব বড়লেখা হিফজুল কোরআন মাদরাসা মসজিদে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার আমির মুফতি আব্দুল কাদির (দক্ষিণভাগী)। সভা সঞ্চালনা করেন শাখার নাজিম মাওলানা কাওছার আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ সাদ আমীন (বর্ণভী)।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা বদরুল ইসলাম টেকাহালী, মাওলানা নজরুল ইসলাম, মুফতি জিয়াউল হক, ব্যবসায়ী মাহবুবুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন, মাওলানা তাইবুর রহমান, মাওলানা আব্দুল মুনিম, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা মুতাহিরুল ইসলামসহ জেলা আমির, নায়েবে আমির এবং কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী জাতীয় আজিমুশ্বান ইজতেমাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইজতেমায় ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।















