বাঙলা কলেজে অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসানের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 39
সরকারি বাঙলা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসানের কর্মময় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজন করেছে বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস)।
অধ্যক্ষ স্যারের দীর্ঘদিনের অবদান, আন্তরিক সহযোগিতা, স্নেহ ও অনুপ্রেরণার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে বিসিডিএস পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও বিতার্কিকরা অধ্যক্ষ স্যারের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি, দিকনির্দেশনা এবং সংগঠনের অগ্রযাত্রায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, অধ্যাপক মো. কামরুল হাসানের অভিভাবকসুলভ দিকনির্দেশনা, সহযোগিতা ও উৎসাহ বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করেছে। তাঁর অনুপ্রেরণা সংগঠনের সদস্যদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে বিসিডিএস পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
বিদায় সংবর্ধনায় বক্তারা উল্লেখ করেন, এই বিদায় কোনো সমাপ্তি নয়; বরং এটি অধ্যাপক মো. কামরুল হাসানের নতুন এক সুন্দর ও গৌরবময় পথচলার সূচনা। তাঁর অবদান ও স্মৃতি বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সদস্যদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


























