০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় জাগরণী ইসলামি তরুণ সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 86
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘ (জি.এম.জি.)-এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মোহাম্মদনগর পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি শাহরিয়ার শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বড়লেখা উপজেলা শাখার সভাপতি আব্দুল মোহাইমিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আলী হাসান। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন সংগঠনের প্রচার সম্পাদক মামুন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম এবং সাবেক ইউপি সদস্য বদরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন জাগরণী ইসলামি তরুণ সংঘের উপদেষ্টা মাওলানা কবির হোসাইন, আব্দুল লতিফ, এম. কলিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য অধ্যবসায়, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, জাগরণী ইসলামি তরুণ সংঘ (জি.এম.জি.), বড়লেখা, মৌলভীবাজারের উদ্যোগে পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়, ছোটলেখা উচ্চ বিদ্যালয় এবং গ্রামতলা জামেয়া ইসলামিয়া মাদরাসার এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় জাগরণী ইসলামি তরুণ সংঘের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১০:০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬