১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

ঢাকার ২৫ শিক্ষার্থী পেলেন জেলা প্রশাসকের অভিনন্দনপত্র ও উপহার

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 65
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা ঢাকার ২৫ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে তিনি অভিনন্দনপত্রের পাশাপাশি বই, ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে লেখা চিঠিতে জেলা প্রশাসক তাঁদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, এসএসসির ভালো ফলাফল শুধু শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের প্রতিফলন নয়; এর পেছনে রয়েছে বাবা-মায়ের অনুপ্রেরণা এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান।

চিঠিতে ফরিদা খানম শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ের নতুন যাত্রায় আরও কৌতূহলী, সাহসী ও জ্ঞানান্বেষী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শুধু জিপিএ-৫ অর্জনই শিক্ষার মূল লক্ষ্য নয়; বরং তথ্যপ্রযুক্তিতে দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নিজেদের সফল ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার মতো যোগ্যতা অর্জন করতে হবে শিক্ষার্থীদের।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাঁদের সাফল্য শুধু পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, ঢাকা জেলার জন্যও গর্বের বিষয়। অভিনন্দনপত্র ও উপহারের মাধ্যমে তাঁদের মেধা, পরিশ্রম ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতি জেলা প্রশাসনের শুভকামনা জানানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার মতো নাগরিক হিসেবে গড়ে উঠবে।

জেলা প্রশাসকের কাছ থেকে চিঠি ও উপহার পেয়ে শিক্ষার্থী এবং তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনন্দ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০০২ সালে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যক্তিগতভাবে চিঠি লিখেছিলেন। সেই চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য দুটি করে বইও উপহার দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার ২৫ শিক্ষার্থী পেলেন জেলা প্রশাসকের অভিনন্দনপত্র ও উপহার

আপডেট সময় : ১১:১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬