১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি (পাস) প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু রবিবার

ক‍্যাম্পাস কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 51
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) প্রোগ্রামের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রস্তুত করা হবে। একই মেধা নম্বর পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির জিপিএ ৪০:৬০ অনুপাতে বিবেচনা করা হবে। প্রয়োজন হলে মোট নম্বরের ভিত্তিতেও মেধাক্রম নির্ধারণ করা হবে।

এরপরও যদি মেধাক্রমে সমতা থাকে, তাহলে বয়সে কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন করা হবে। তবে এবারও ৩য় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ থাকছে না।

যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিগ্রি (পাস) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) এবং ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

এ-লেভেল, ও-লেভেল এবং বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সরাসরি ডিন অফিসে অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২৪-২৫ ও ২০২৫-২৬) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তারা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না।

তবে আগের ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। একইভাবে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তির সঙ্গে যুক্ত হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি ও ভর্তি প্রক্রিয়া

আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরমসহ আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এই অর্থ জমা দেওয়া যাবে।

পরবর্তীতে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি জমা দেবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে কলেজ কর্তৃক নিশ্চয়ন সম্পন্ন না হলে কোনো আবেদনকারীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

যেভাবে আবেদন করতে হবে

আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনে প্রবেশ করতে হবে। এরপর Degree Pass নির্বাচন করে বাম পাশের Apply Now বাটনে ক্লিক করতে হবে।

লিংকে প্রবেশ করে এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এ সময় আবেদনকারীর নামসহ প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

এরপর আবেদনকারীকে বিভাগ ও জেলা ভিত্তিক College Selection Option থেকে পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। নির্বাচিত কলেজে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে।

আবেদনকারীকে ওই তালিকা থেকে নিজের ভর্তি-যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদন ফরম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। পরে সেটি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি (পাস) প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু রবিবার

আপডেট সময় : ১০:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬