১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাহবুব হোসাইন
  • আপডেট সময় : ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 131
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।

রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক নাঈমা নাদিয়া, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি রাহেনা বেগম হাছনা এবং জুড়ীর শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন বক্তব্য দেন।

জাতীয় সংগীত ও বিদ্যালয়ের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়েদুর রহমান শামীম।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এছাড়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৩ জন এবং সাধারণ গ্রেডে ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদেরও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্যকে সামনে রেখে শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এই অর্জন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পুরো এলাকার জন্যও গর্বের।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা সম্মাননা পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষক ও অভিভাবকরাও তাঁদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষায় উৎকর্ষ অর্জনে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬