০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদক কারবারিদের বিরুদ্ধে কুলাউড়ায় এলাকাবাসীর হুঁশিয়ারি

ষাটমাকন্ঠ প্রতিবেদক, কুলাউড়া
  • আপডেট সময় : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 76
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকবিরোধী সচেতনতা তৈরি ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘাগটিয়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন এলাকাবাসী।

জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে ও সাংবাদিক ইব্রাহীম আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল আউয়াল, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, শিক্ষক জিয়াউর রহমান এবং স্থানীয় বাসিন্দা আব্দুল বারী গিয়াস।

এ ছাড়া ঐক্যবদ্ধ এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোহিত, বিল্লাল হোসেন, আব্দুল কাদির, সোনা মিয়াসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যবসা কোনো সাধারণ অপরাধ নয়, এটি তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক ব্যবসা ও সরবরাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক কারবারিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

মাদক কারবারিদের উদ্দেশে বক্তারা বলেন, অবিলম্বে অবৈধ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হচ্ছে। এরপরও কেউ মাদক কারবার অব্যাহত রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তাদের এলাকা ছাড়তে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদক কারবারিদের বিরুদ্ধে কুলাউড়ায় এলাকাবাসীর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬