১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসার নামে প্রতারণা, সতর্ক করল ভারতীয় হাই কমিশন

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 77
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।

শুক্রবার এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানায়, সম্প্রতি একটি প্রতারকচক্র হাই কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ভারতীয় হাই কমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে আবেদনকারীদের সঙ্গে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইমেইলে যোগাযোগ করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ ধরনের প্রতারণামূলক যোগাযোগ পেলে কোনো অর্থ প্রদান না করা এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে হাই কমিশন।

এছাড়া প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা বা এমন কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য তথ্যসহ ঘটনাটি visa.dhaka@mea.gov.in ইমেইলে ভারতীয় হাই কমিশন, ঢাকাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণা সম্পর্কে অন্যদের সচেতন করার আহ্বানও জানিয়েছে ভারতীয় হাই কমিশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসার নামে প্রতারণা, সতর্ক করল ভারতীয় হাই কমিশন

আপডেট সময় : ০২:০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬