১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আলোচনা সভায় বক্তাদের অভিমত

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্য সুসংহত করার বিকল্প নেই

ষাটমাকন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 87
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যকে আরও সুসংহত করার কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন সিলেটের রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবী নেতারা। তাঁদের মতে, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভক্তি ও সংঘাত সৃষ্টি হলে ফ্যাসিবাদী শক্তি পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে। তাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, গণহত্যার বিচার নিশ্চিত করা এবং সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে। নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কবীর আহমদ সোহেল এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফয়সাল আমীন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ দেড় হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই জুলাই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে ফ্যাসিবাদী গোষ্ঠী যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হয়েছে। এত অল্প সময়েই সরকারের সাফল্য-ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়নের সময় আসেনি। সরকারের সদিচ্ছা থাকলেও প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি এ বিষয়ে আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান আলোচক বিশিষ্ট চিকিৎসক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান বিচ্ছিন্ন কোনো ৩৬ দিনের আন্দোলনের ফল নয় বরং দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিক পরিণতি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির পূর্ণ মূল্যায়নে আরও সময় প্রয়োজন। একটি গণতান্ত্রিক সরকারকে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার সুযোগ দিতে হবে এবং সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন। এই অর্জন কোনোভাবেই বিস্মৃত হতে দেওয়া হবে না। জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামী যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। তবে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের রেখে যাওয়া জঞ্জাল দূর করতে সময়ের প্রয়োজন। শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে কবীর আহমদ সোহেল বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকলের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভক্তি ও সংঘাত জাতির অর্জনকে নষ্ট করে দিতে পারে। তাই বৃহত্তর জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, চিকিৎসক হোসাইন আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং জুলাই আন্দোলনের সাবেক ছাত্রনেতা শরীফ মাহমুদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সাংবাদিক রাজু আহমদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্ত-এর সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল। এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি মুহিত চৌধুরী, শফিক আহমদ শফি এবং সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আলোচনা সভায় বক্তাদের অভিমত

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্য সুসংহত করার বিকল্প নেই

আপডেট সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬