০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সোনাতুলা ধামাই নদীর পাড়ে ‘মায়াবী রোড’ নামকরণ, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 163
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাতুলায় ধামাই নদীর মনোরম তীরে স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সামাজিক ও পরিবেশবান্ধব আয়োজন। সামাজিক সংগঠন ‘আওয়ার ফ্যামেলি’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সড়কটির নামকরণ করা হয় ‘মায়াবী রোড’। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে কৃষ্ণচূড়ার চারা রোপণ এবং দর্শনার্থীদের জন্য তিনটি বসার বেঞ্চ স্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আওয়ার ফ্যামেলি’র সভাপতি শাহিন আহমদ এবং সঞ্চালনা করেন মাহফুজুর রহমান।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও আসন্ন বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ আতাউর রহমান, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম. আব্দুর রহমান শাহীন এবং তরুণ সমাজসেবক খালেদ আহমদ।

অনুষ্ঠানে সড়কের একপাশে কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়। চারাগুলো প্রদান করেন শামীম আহমদ ও শাহিন আহমদ। পরে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও ‘আওয়ার ফ্যামেলি’র সদস্যদের সর্বসম্মতিক্রমে সড়কটির নাম ‘মায়াবী রোড’ নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে বড়লেখা ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মুহাঃ আতাউর রহমান বলেন, “কোনো এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; পরিবেশ, সৌন্দর্য এবং সামাজিক সম্প্রীতি রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তরুণদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সোনাতুলা ধামাই নদীর পাড়কে একটি আকর্ষণীয় পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে শাহিন আহমদ বলেন, “‘আওয়ার ফ্যামেলি’ মানুষের জন্য কাজ করার একটি সামাজিক প্ল্যাটফর্ম। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ এলাকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবেই সড়কটির নাম ‘মায়াবী রোড’ রাখা হয়েছে।”

স্থানীয়দের ভাষ্য, এ স্থানের সবচেয়ে বড় আকর্ষণ হলো একই স্থান থেকে দেশের বৃহত্তম হাকালুকি হাওর এবং নৈসর্গিক পাথারিয়া পাহাড় একসঙ্গে উপভোগ করা যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ স্থানটি ইতোমধ্যে স্থানীয়দের পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষের কাছেও একটি সম্ভাবনাময় দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, বিশ্রামাগার ও পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়নের মতো জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাতুলা ধামাই নদীর পাড়ে ‘মায়াবী রোড’ নামকরণ, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ

আপডেট সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬