০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিছরাবাজার রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 172
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিছরাবাজার রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে ৩০ জুলাই সন্ধ্যায় রাঙ্গাউটি দিঘীরপাড়ে অবস্থিত একটি ব‍্যবসাপ্রতিষ্ঠানের হলরুমে প্রবাসীদের সম্মানে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক অর্থায়ন করেন সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী সাহাব উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সুলতান আহমদ সিপার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সৌদি আরব প্রবাসী জামাল আহমদ, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন রুকন, সাংগঠনিক সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী আহমেদ কামাল, অর্থ সম্পাদক ও সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী শামসুল ইসলাম, সদস্য আব্দুল বাছিত বাবলু এবং কাতার প্রবাসী কামাল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিছরাবাজার যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী হোসেন ও জামিল আহমদ।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়। তারা সমাজের কল্যাণে আরও বেশি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন বিষয়ে মালয়েশিয়া প্রবাসী ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহমেদ কামাল জানান, “প্রবাসীরা শুধু পরিবারের নয়, দেশেরও অন্যতম চালিকাশক্তি। দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। বিছরাবাজার রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদ প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সমাজসেবার মানসিকতা আরও সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাবে। সকলের আন্তরিক সহযোগিতায় সংগঠনটি আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আমি আশাবাদী।”

বক্তারা বিছরাবাজার রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সদস্যরা।

উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয় এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিছরাবাজার রাঙ্গাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬