কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 18
মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল আলম ভূঁইয়া খোকন, উপজেলা ছাত্রদল নেতা সাইফুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সালমা হোসাইন, ছাত্রনেতা মেহেদী হাসান, জুলাই যোদ্ধা লিংকন তালুকদার, শামিম আহমেদ, আল আদনান চৌধুরী, জাহিদুল ইসলাম, শেখ মো. বদরুল ইসলাম রানা, ইব্রাহিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সভায় ৫ আগস্ট দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী এবং বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন।
























