০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর Logo এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত Logo নজরুল একাডেমী সিলেটের ৬১ সদস্যের নতুন কমিটি গঠন Logo জুড়ীতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির বার্ষিক পরিকল্পনা কর্মশালা Logo কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড Logo বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই Logo শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: চবি উপাচার্য Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই

এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 15
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কয়েকটি ইসলামপন্থী রাজনৈতিক দল। তবে এনসিপির নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার রাত পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দলটির শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে কোনো বক্তব্য দেখা যায়নি।

হামলার ঘটনায় বুধবার পৃথক বিবৃতিতে নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস (আব্দুল বাছিত আজাদ) এবং বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব হামলা বা শক্তি প্রদর্শনের মাধ্যমে নয়, যুক্তি ও রাজনৈতিক শালীনতার মাধ্যমে দেওয়া উচিত। হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে হামলার ঘটনাকে তিনি গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন। হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।

নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক মতভিন্নতার কারণে সহিংসতার আশ্রয় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সম্প্রতি ১১-দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, এনসিপির গাড়িবহরে হামলা, সাংবাদিকদের মারধর ও সরঞ্জাম লুটের ঘটনা রাজনৈতিক সহাবস্থান ও আইনের শাসনের ওপর আঘাত। তাঁরা দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সব পক্ষের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, উসকানিমূলক বক্তব্য ও সহিংস প্রতিক্রিয়া-উভয়ই পরিহার করতে হবে। একই সঙ্গে ক্ষমতাসীনদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপির ওপর হামলায় নিন্দা ইসলামপন্থী দলগুলোর, নীরব জামায়াত

আপডেট সময় : ০১:১৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬