০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 87
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (২২ জুলাই) সকালে তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রাম এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ করেন।

সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, দেশের স্বাধীনতা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি বলেন, জাতীয় যেকোনো দুর্যোগ ও সংকটে বিজিবি অতীতের ধারাবাহিকতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ শেষে মহাপরিচালক তাহিরপুর উপজেলায় বিজিবির ‘সীমান্ত তরী’ নামের একটি হাউসবোটের উদ্বোধন করেন। দুর্গম সীমান্তাঞ্চলে টহল, নজরদারি এবং প্রয়োজনীয় সেবা কার্যক্রম আরও গতিশীল করতে এ হাউসবোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সময় বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার, সিলেট সেক্টর কমান্ডার, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা

আপডেট সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬