বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় জেলা আমির মো. শাহেদ আলী
বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে
- আপডেট সময় : ১০:০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 42
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে দেশে ফের একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।
তিনি মঙ্গলবার (২১ জুলাই) রাতে জেলা কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জেলার প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতা তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দিবেনা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে সফল করতে প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট ও গ্রাম থেকে দলে দলে সমাবেশে যোগ দিতে হবে। তাই প্রত্যেক পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক তৎপরতা এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্ম পরিষদ সদস্য সৈয়দ আরেকুল হামিদ, মৌলভীবাজার পৌরসভা আমির হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির সেক্রেটারি মোঃ ইসমাইল আলী, রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, সেক্রেটারি মিসবাউল হাসান, কুলাউড়া উপজেলা আমির আব্দুল মুনতাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জুড়ি উপজেলা আমির আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মোঃ আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা আমির ( ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, কমলগঞ্জ উপজেলা আমির মোঃ মাসুক মিয়া, সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল মুমিত প্রমুখ।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
























