০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বন্ধু পা পিছলে পড়ায় হামহামে আটকা অন্যরা, ২ ঘণ্টা পর উদ্ধার

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 133
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাতে বেড়াতে গিয়ে আটকে পড়া ১০ তরুণকে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। তাদের মধ্যে আহত একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে। আজ সোমবার বিকাল ৫টার দিকের ঘটনা এটি।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এসব নিশ্চিত করেছেন। তিনি জানালেন, আজ সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর একটি দল হামহাম জলপ্রপাত ঘুরতে যায়। পথে দুর্গম পাহাড়ি রাস্তা পার হতে গেলে তাদের একজন পা পিছলে পড়ে আহত হন।

তাকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব না ভেবে ৯৯৯-এ ফোন করে সহায়তা চায় দলটি। বিকাল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার অভিযানের পর বিকালে নিরাপদে উদ্ধার করা হয় ওই ১০ জনকে।

জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের পরামর্শ, দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক থাকা ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়া প্রয়োজন। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯-এ যোগাযোগ করার আহবানও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্ধু পা পিছলে পড়ায় হামহামে আটকা অন্যরা, ২ ঘণ্টা পর উদ্ধার

আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬