০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 74
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষায়িত চিকিৎসা ও আধুনিক রোগ নির্ণয় সেবার সীমাবদ্ধতার মধ্যে নতুন একটি বেসরকারি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের যাত্রা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এতে অন্তত প্রাথমিক পর্যায়ে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেতে জেলা কিংবা বিভাগীয় শহরে ছুটে যাওয়ার প্রবণতা কিছুটা কমবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস-এর উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকার ইতোমধ্যে দেশের উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম এমপি বলেন, কুলাউড়ার মানুষ যাতে নিজ এলাকায় সহজে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পান, সে লক্ষ্যেই এমন উদ্যোগগুলোর সফলতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি উদ্যোক্তাদের প্রতি সেবার মান, নির্ভুল রোগ নির্ণয় এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও কুলাউড়া প্রত্যাশিত উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। সংসদে সুযোগ পেলেই তিনি স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও অন্যান্য জনসেবামূলক খাতের উন্নয়নের দাবি তুলে ধরেন। সরকারের সহযোগিতায় ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়িত হয়েছে এবং আগামী পাঁচ বছরে কুলাউড়াকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইকবাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানি, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেলুর রহমান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াহিদ, ডা. মো. উমর বিন আব্দুল আজিজ নাদিম ও ডা. জিয়াউল কবির জিন্না খান বক্তব্য দেন।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ জাকারিয়া, ডা. তাফহীমুল ইসলাম চৌধুরী (ইমাম), ডা. ইনাম উল মৌলা জুবায়ের ও ডা. সৈয়দ ফারহানুজ্জামানসহ অন্যান্য চিকিৎসক। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আহসান উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ম্যানেজার রনি দাস।

‘নির্ভুল রিপোর্টের নিরাপদ ঠিকানা’-এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে সপ্তাহের সাত দিন চিকিৎসাসেবা দেওয়া হবে। উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, এখানে ১৫ জন বিশেষজ্ঞসহ মোট ২৩ জন চিকিৎসক নিয়মিত সেবা দেবেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় পরীক্ষার সুবিধা থাকবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে উন্নত রোগ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবার জন্য কুলাউড়ার অনেক রোগীকেই সিলেট বা মৌলভীবাজার শহরে যেতে হয়। নতুন এ প্রতিষ্ঠানটি মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলে চিকিৎসা ব্যয়, সময় এবং ভোগান্তি কমানোর পাশাপাশি উপজেলার স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে এ প্রত্যাশা পূরণে সেবার মান, দক্ষ জনবল এবং নির্ভুল রোগ নির্ণয়ের ধারাবাহিকতা বজায় রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাস্থ্যসেবায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি: শওকতুল ইসলাম এমপি

আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬