০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্বোধন

মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা:
  • আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 141
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামে কৃষক বিপুল দাসের বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ।

অনুষ্ঠানে বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুর ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চুনু, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বায়েছ, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরওয়ার, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস জানায়, প্রথম ধাপে বর্ণি ইউনিয়নের উজিরপুর, মিহারী, ফরিংগা, নয়াগ্রাম, কান্দিগ্রাম, বর্ণি, বর্ণি ছেগা ও শিলকুরা গ্রামের কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষকের তথ্য সংগ্রহ শেষে তাদের কৃষক কার্ড দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বর্ষা শেষে কৃষকদের শীতকালীন ফসল ও সবজি চাষে আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বড়লেখার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, কয়েকটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে, বাকিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, কৃষক কার্ডধারীরা ১০ ধরনের সরকারি সেবা পাবেন। এর মধ্যে রয়েছে—জাতীয় ডিজিটাল কৃষক নিবন্ধন, সরকারি প্রণোদনা ও বিনা মূল্যে বীজ-সার বিতরণে অগ্রাধিকার, ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি যান্ত্রিকীকরণ সুবিধা, কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ, উৎপাদন ও ক্ষয়ক্ষতির সরকারি ডাটাবেজে অন্তর্ভুক্তি, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা ও পুনর্বাসনে অগ্রাধিকার, কৃষিপণ্য বাজারজাতকরণ ও সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এবং ভবিষ্যতের বিভিন্ন সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রাধিকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের উদ্বোধন

আপডেট সময় : ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬