বড়লেখায় ওয়ারিছ আলী স্পোর্টস সেন্টার কর্তৃক রেফারী এসোসিয়েশনকে টি-শার্ট প্রদান
- আপডেট সময় : ০৪:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 105
মৌলভীবাজারের বড়লেখায় রেফারী এসোসিয়েশনের রেফারীবৃন্দ ও উপদেষ্টামন্ডলীকে টি-শার্ট প্রদান করেছে ওয়ারিছ আলী স্পোর্টস সেন্টার।
এ উপলক্ষে রোববার (১২ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বড়লেখা উপজেলা রেফারী এসোসিয়েশনের আয়োজনে উপজেলার কাঠালতলীতে অবস্থিত ওয়ারিছ আলী স্পোর্টস সেন্টারে এক জমজমাট আয়োজনের মধ্য দিয়ে টি-শার্ট উন্মোচন অনুষ্ঠিত হয়।
রেফারী এসোসিয়েশন বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও সাবেক কৃতী ফুটবলার মোঃ আমির উদ্দিনের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বাফুফে কার্ডপ্রাপ্ত রেফারী শিক্ষক ছয়ফুল হকের সঞ্চালনায় টি-শার্ট উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাফুফে কার্ডপ্রাপ্ত রেফারী ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার হাজী মোঃ শফিক উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা ও বড়লেখা উপজেলা ফুটবল একাডেমীর সভাপতি সাবেক কৃতী ফুটবলার আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, এসোসিয়েশনের উপদেষ্টা এবং সাবেক কৃতী ফুটবলার নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স এবং ক্রীড়া সংগঠক ময়নুল হক।

আরোও বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক বাফুফে কার্ডপ্রাপ্ত রেফারী খায়রুল ইসলাম মন্টু এবং ওয়ারিছ আলী স্পোর্টস সেন্টারের স্বত্বাধিকারী ও এসোসিয়েশনের কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন লাল প্রমূখ।
বক্তারা এসোসিয়েশনকে টি-শার্ট প্রদান করায় ওয়ারিছ আলী স্পোর্টস সেন্টারের স্বত্বাধিকারী জাবের আহমদ এবং দেলোয়ার হোসেন লালকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে টি-শার্ট উন্মোচন করা হয় এবং এসোসিয়েশনের সকল রেফারীবৃন্দ এবং উপদেষ্টামন্ডলীকে টি-শার্ট প্রদান করা হয়।


























