০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

দেশে ফেরা হলো না ফখরুলের, যাত্রাপথে থেমে গেলো জীবন প্রদীপ

তাহমীদ ইশাদ রিপন ::
  • আপডেট সময় : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 66
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ সাত বছর ইতালিতে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের কাছে ফিরছিলেন বড়লেখার ফখরুল ইসলাম (৩৮) কিন্তু প্রিয়জনদের সঙ্গে আর দেখা হলো না তার। দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে জর্জিয়ায় জরুরি অবতরণ করানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এখন প্রিয়জনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ইতালিতে বসবাস ও কর্মজীবন শেষে ফখরুল ইসলাম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছিলেন। যাত্রাপথে বিমানের মধ্যেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে। সেখানে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুলাই) তিনি মারা যান।

ফখরুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মহুবন্দ গ্রামজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের স্বপ্ন পূরণে বছরের পর বছর প্রবাসে কঠোর পরিশ্রম করা এই রেমিট্যান্সযোদ্ধার নিথর দেহই এখন ফিরছে জন্মভূমিতে।

ফখরুল ইসলামের মামা লাল মিয়া জানান, সোমবার রাতেই তারা জর্জিয়া থেকে মৃত্যুর খবর পান। বর্তমানে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি এ বিষয়ে সরকারের, বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফেরা হলো না ফখরুলের, যাত্রাপথে থেমে গেলো জীবন প্রদীপ

আপডেট সময় : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬