১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 53
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস–২০২৬-এ সম্মানিত হওয়ায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিয়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে অভিনন্দিত করেন।

সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের ঐতিহাসিক চলমন্ডলি রুম অ্যান্ড টেরেস, হাউস অব লর্ডস-এ অনুষ্ঠিত তৃতীয় বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডস–২০২৬ অনুষ্ঠানে ব্যবসা, শিক্ষা, সমাজসেবা, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, ক্রীড়া, ফ্যাশন ও বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. রাগীব আলী এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।

সংবর্ধনার জবাবে ড. সৈয়দ রাগীব আলী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দেশ ও সমাজের উন্নয়নে কাজ করেই যেন জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিতে পারি।” এ লক্ষ্যে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং লিডিং ইউনিভার্সিটিকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে ড. রাগীব আলীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, শিক্ষার প্রসারকে জাতি গঠনের প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করে ড. রাগীব আলী দেশের বিভিন্ন স্থানে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তাঁর সুদূরপ্রসারী চিন্তা, কর্মনিষ্ঠা ও মানবসম্পদ উন্নয়নের অঙ্গীকার তাঁকে দেশ-বিদেশে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, ড. রাগীব আলীর কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আন্তর্জাতিক এই সম্মাননা অর্জনে লিডিং ইউনিভার্সিটি পরিবার গর্বিত এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন, বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডের মতো মর্যাদাপূর্ণ স্বীকৃতি কেবল অসাধারণ অবদান রাখা ব্যক্তিরাই অর্জন করেন। তিনি ড. রাগীব আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ড. রাগীব আলীর মানবকল্যাণমূলক কর্মকাণ্ড শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে রাষ্ট্রীয় পর্যায়েও সম্মাননা প্রদানের দাবি জানান তারা।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ড. রাগীব আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইংরেজি বিভাগের প্রভাষক উম্মে কুলসুম মিলি মানপত্র পাঠ করেন।

এ সময় আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম ড. রাগীব আলীকে উৎসর্গ করে স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং ট্রাস্টি বোর্ডের গবেষণা শাখার সেকশন অফিসার মো. জসিম উদ্দিন ছড়া পাঠ করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন-এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ড. রাগীব আলীর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদ দোয়া পরিচালনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ লিডিং ইউনিভার্সিটি পরিবারের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মর্যাদাপূর্ণ বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির সংবর্ধনা

আপডেট সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬