০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ওসমানী বিমানবন্দরে টাকা আত্মসাতের মামলায় যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার

ষাটমাকন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 104
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মাকসুদা চৌধুরী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও এলাকার শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে তাঁর বিরুদ্ধে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার তথ্য শনাক্ত হয়। এরপর ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সাধারণ ডায়েরি (জিডি নং-৮১) মূলে সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে সিলেট কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করা হয়। তিনি সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার অভিযোগে বলা হয়েছে, সিলেটের আম্বরখানা মৌজার একটি জমি বিক্রির প্রলোভন দেখিয়ে অভিযোগকারী মো. শুকুর মিয়ার মেয়ের স্বামী, যুক্তরাজ্যপ্রবাসী ফুজাইল আহমদের কাছ থেকে মোট ১ কোটি ২৩ লাখ টাকা নেওয়া হয়। এর মধ্যে ব্যাংক লেনদেনের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ এবং নগদ ৮ লাখ টাকা গ্রহণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার পরও জমির দলিল সম্পাদন করা হয়নি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে টাকা গ্রহণের বিষয়টিও অস্বীকার করা হয় এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগকারী আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলায় গ্রেপ্তার ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওসমানী বিমানবন্দরে টাকা আত্মসাতের মামলায় যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬