১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

বড়লেখায় ২৫ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 117
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় মানবিক-স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন-এর উদ্যোগে ২৫ জন রক্তদাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) বিকেল ৪ টায় পৌর শহরের ডিভ্যান রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাদির পলাশ, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক তারেক আহমদ, দৈনিক কালবেলা প্রতিনিধি ও ষাটমাকন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপন, ছাত্রনেতা এম আরিফুল ইসলাম, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম আবির ও রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের সদস্য আব্দুস সামাদ আজাদ।

ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে দ্বিতীয়ধাপে স্বেচ্ছায় রক্তদান করে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ২৫ জন রক্তদাতাকে এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এছাড়া কার্যকরী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজিব আহমেদ, কাওসার ইমন, রাহাত আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও তরুণ স্বেচ্ছাসেবকবৃন্দ।

বড়লেখা উপজেলায় নিয়মিত মাসিক রক্তদাতাদের সম্মাননা প্রদানের ভূয়সী প্রশংসা করে আমন্ত্রিত অতিথিরা বলেন, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন হয়তো এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করেছে। রক্তদাতাদের সম্মানিত করলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম রক্তদানে আরও উৎসাহিত হবে। একজন রক্তদাতার স্বেচ্ছাসেবী উদ্যোগ একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই সমাজে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম সম্মাননা পাওয়া সকল রক্তদাতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাক্তদানের পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং তরুণ-যুব সমাজকে স্বেচ্ছায় রক্তদানে আরও উদ্বুদ্ধ করতে রক্তদান যুব সমাজর ফাউন্ডেশনের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং তিনি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, এই মহতি অনুষ্ঠান সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদানে সহযোগিতা করেছেন সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য ও দুবাই প্রবাসী শাকিল আহমদ এবং অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করেন আইসিটি কর্নারের রেজা স্যার। তাদের আন্তরিক সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

বড়লেখায় ২৫ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৩:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬