০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ষাটমাকন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 99
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের মুরারিচাঁদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মেধার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘জুলোজি ক্লাব কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মুরারিচাঁদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জুলোজি ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। গ্রুপ-এ প্রথম স্থান অর্জন করেন ব্যাচ-৩১-এর আব্দুল আহাদ, দ্বিতীয় স্থান অর্জন করেন ব্যাচ-৩০-এর নাজিফা জান্নাত এবং তৃতীয় স্থান অর্জন করেন ব্যাচ-৩২-এর আবু বকর সিদ্দিক মাহদি। গ্রুপ-বি-তে প্রথম স্থান অর্জন করেন ব্যাচ-২৮-এর জান্নাতুল ফেরদৌস তাশফিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন ব্যাচ-২৯-এর আঞ্জুমান আরা মোহনী এবং তৃতীয় স্থান অর্জন করেন একই ব্যাচের হাজেরা বেগম ইমা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলোজি ক্লাবের সাবেক সভাপতি এবং প্রাণীবিদ্যা বিভাগের অতিথি শিক্ষক রাকিব রাইয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলোজি ক্লাবের সভাপতি রুহিত তরণ অভি, সাধারণ সম্পাদক আইনুল আহমেদ দুরন্ত, সহ-সভাপতি রুবেল আসলাম, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মো. মুসলেহ উদ্দিন মুনায়েম, সদস্য সচিব শাহ রাকিবুল হাসান রাফিসহ ক্লাবের সদস্যবৃন্দ, প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি বিশ্লেষণী দক্ষতা, সাধারণ জ্ঞান, নেতৃত্বগুণ এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি আত্মবিশ্বাস, যুক্তিবোধ এবং সৃজনশীল চিন্তাশক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

আয়োজন সম্পর্কে জুলোজি ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল আহমেদ দুরন্ত ষাটমাকণ্ঠ-কে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, গবেষণামুখী চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি এবং সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করে তুলতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও জুলোজি ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০১:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬