০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রক্তাক্ত নায়ক সাবিরি নেদারল্যান্ডসকে বিদায় করে ইতিহাস গড়লেন

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 130
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের নকআউট পর্বে আবারও নিজেদের অদম্য মানসিকতার পরিচয় দিল মরক্কো। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে আটলাস লায়ন্স।

ম্যাচজুড়ে দুই দলই ছিল সমানতালে লড়াকু। নেদারল্যান্ডস বলের দখল ধরে রেখে ধৈর্য নিয়ে আক্রমণ গড়ার চেষ্টা করেছে, আর মরক্কো ছিল নিজেদের পরিচিত ছন্দে—সংগঠিত রক্ষণ, দ্রুত ট্রানজিশন এবং সুযোগ পেলেই পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধে ডাচরা এগিয়ে গেলেও শেষ মুহূর্তে হাল ছাড়েনি মরক্কো। যোগ করা সময়ে সমতা ফিরিয়ে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ে। প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জে মুখে আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে পড়েন মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাবিরি। তার জার্সি রক্তে ভিজে যাওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী মাঠের বাইরে গিয়ে জার্সি বদলাতে হয়। চিকিৎসাও নেন তিনি।

এমন অবস্থায় সাধারণত একজন খেলোয়াড়কে তুলে নেওয়াই স্বাভাবিক। কিন্তু সাবিরি সেই পথ বেছে নেননি। কোচ পরিবর্তনের কথা ভাবলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলকে এই অবস্থায় রেখে মাঠ ছাড়বেন না। রক্তাক্ত মুখ, ক্লান্ত শরীর আর প্রচণ্ড ব্যথা নিয়েও শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি।

অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম চারটি শট শেষে স্কোরলাইন ২-২। তখন পুরো স্টেডিয়ামের চাপ এসে পড়ে মরক্কোর শেষ শটের ওপর। সেই দায়িত্ব কাঁধে তুলে নেন সাবিরি। কয়েক মিনিট আগেও যিনি রক্তাক্ত অবস্থায় মাঠে পড়ে ছিলেন, তিনিই অবিশ্বাস্য ঠান্ডা মাথায় জালের ঠিকানা খুঁজে নেন। তার সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মরক্কোর, আর শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রক্তাক্ত নায়ক সাবিরি নেদারল্যান্ডসকে বিদায় করে ইতিহাস গড়লেন

আপডেট সময় : ০৩:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬