০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 129
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মৌলভীবাজারের কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

৩০ জুন দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ও শিক্ষা কর্মসূচির উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার চামেলী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফুল মিয়া, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এলিমেন্ট হাজং, আঞ্চলিক ব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, শিক্ষক সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, ব্র্যাকের উপজেলা ম্যানেজার মো. শামিম রেজা, কর্মসূচি সংগঠক চন্দন দাস এবং ব্র্যাক কর্মসূচির বন্ধু আপা সংগীতা রাজভরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উদ্বুদ্ধ হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে চামেলী খাতুন বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত নানা সংকট দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। এ লক্ষ্যেই সারা দেশে ব্র্যাক গাছের চারা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন করে তুলতে হবে এবং প্রত্যেককে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে আম, পেয়ারা, লেবু, নিম, নারিকেল ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।

ব্র্যাক সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলায় ২৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় এবং ১৭টি ব্র্যাক প্রি-প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫ হাজার ৬৩৯টি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলায় ১৫ হাজার ৫১৩টি এবং সিলেট বিভাগে মোট ৪৬ হাজার ৯০৭টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬