বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 19
মৌলভীবাজারের বড়লেখায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সাফল্য, কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও পরীক্ষা উপকরণ উপহার প্রদান করেছে ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সভাপতি সাজু আহমদ।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবির সভাপতি ফরিদ উদ্দিন ও জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদ।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, সেক্রেটারি এমদাদুল হক এমাদ এবং দাওয়াহ সম্পাদক কলিম উদ্দিন এছাড়াও সংগঠনের বিভিান্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কলেজ শাখার সাধারণ পরীক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
এসময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি পরীক্ষা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” বক্তারা সকল পরীক্ষার্থীকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের মাঝে কলম, স্কেল, প্রবেশপত্র রাখার ফাইলসহ বিভিন্ন পরীক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।
























