১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় নিহত মুজিব আলীর বাড়িতে কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল, সহায়তা তুলে দিয়ে গুজবের প্রতিবাদ Logo সিলেটের নতুন ডিসি রেজা হাসান Logo কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই শেষ ৩২-এ পর্তুগাল Logo বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ প্রদান ও দোয়া মাহফিল Logo কুলাউড়ায় সীমান্তে নিহত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন ও সারজিস Logo বেলিংহ্যাম–কেইনের জোড়া আঘাতে গ্রুপসেরা ইংল্যান্ড, বিদায় স্কটল্যান্ডের Logo মদ্রিচের রেকর্ড গড়া অ্যাসিস্টে ক্রোয়েশিয়ার নকআউট নিশ্চিত Logo নিজের মেয়ের নামেই অনুদানের টাকা নিলেন জামায়াত এমপি Logo ১৭ বিশ্বকাপ প্রেস বক্সে, পেলেন মিনি ফিফা ট্রফি Logo বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম তুললেন ৭০০ টাকা

কুলাউড়ায় নিহত মুজিব আলীর বাড়িতে কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল, সহায়তা তুলে দিয়ে গুজবের প্রতিবাদ

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 45
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত মুজিব আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল। আজ নিজের ফেসবুক পেজ “Jafor803”-এ প্রকাশিত একটি ভিডিওতে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বক্তব্য তুলে ধরেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরেন।

ভিডিওতে মুজিব আলীর মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন জাফর ইকবাল। এ সময় পরিবারটি তাদের বর্তমান অবস্থা এবং বিভিন্ন সহায়তা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে।
নিহতের পরিবারের জন্য লাখ লাখ টাকা সংগ্রহ বা উত্তোলন করা হয়েছে এমন যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে, পরিবারের বক্তব্য অনুযায়ী তার কোনো সত্যতা পাওয়া যায়নি।

মানবিক সহায়তার অংশ হিসেবে কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল যুক্তরাষ্ট্রপ্রবাসী আলমের পক্ষ থেকে ৫ হাজার টাকা এবং হাজেরা নামের এক দাতার পক্ষ থেকে ১০ হাজার টাকা নিহত মুজিব আলীর স্ত্রীর হাতে তুলে দেন।

মুজিব আলীর বাড়িতে কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল

এর আগে ২৬ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলম নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যার যা এখানে পকেটে আছে, আজকে এখানে দান রাইখা যাইবেন। টাকা-পয়সা সব এখানে রাইখা যাইবেন।”

তবে স্থানীয় সূত্রে জানা যায়, ওই আহ্বানের পর ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে মোট প্রায় ৭০০ টাকা সংগ্রহ হয়। অন্যদিকে, এলাকায় কয়েক লাখ টাকা সংগ্রহ হয়েছে এমন ধারণা ছড়িয়ে পড়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। জাফর ইকবালের ভিডিওতেও বিষয়টি তুলে ধরা হয় এবং যাচাই করা তথ্য উপস্থাপনের চেষ্টা করা হয়।

উল্লেখ্য, গত ১২ জুন কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন ২০ বছর বয়সী মুজিব আলী। পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মুজিব আলীর মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, নিহতের পরিবারের প্রকৃত অবস্থা ও তাদের কাছে পৌঁছানো সহায়তার বাস্তব চিত্র তুলে ধরতে মানবিক উদ্যোগে সেখানে যান কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল। ভিডিওটির মাধ্যমে তিনি গুজব ও বিভ্রান্তির পরিবর্তে যাচাই করা তথ্য প্রচারের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম তুললেন ৭০০ টাকা

কুলাউড়ায় নিহত মুজিব আলীর বাড়িতে কনটেন্ট ক্রিয়েটর জাফর ইকবাল, সহায়তা তুলে দিয়ে গুজবের প্রতিবাদ

আপডেট সময় : ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬