ঝড়ের শঙ্কায় পিছিয়ে যেতে পারে ফ্রান্স-ইরাক ম্যাচ
- আপডেট সময় : ১২:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 101
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ম্যাচ ভেন্যুর আশেপাশে প্রবল বজ্রঝড়, ক্ষতিকর দমকা হাওয়া, তীব্র বজ্রপাত, বিচ্ছিন্ন টর্নেডো এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত বজ্রঝড় অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স-ইরাক ম্যাচটি স্থানীয় সময় রাত ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পরিস্থিতির অবনতি হলে ম্যাচটি রাত ২টা পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে।
বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা রাত ৩টায়। তবে আবহাওয়া পরিস্থিতির কারণে বিলম্ব হলে কিক-অফ পিছিয়ে সকাল ৬টায় গড়াতে পারে।
বর্তমানে আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


























