১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সুস্থ থাকতে যোগব্যায়ামকে জীবনের অংশ করার আহ্বান সিসিক প্রশাসকের

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 17
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত যোগব্যায়ামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সুস্থ, সুশৃঙ্খল ও ইতিবাচক জীবনযাপনের জন্য প্রত্যেকেরই যোগব্যায়ামকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা উচিত।

শনিবার (২০ জুন) আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতীয় সহকারী হাই কমিশন (এএইচসিআই) সিলেট এবং সিলেটভিত্তিক ওয়েলনেস সেন্টার ট্রিপল-এ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যোগব্যায়াম শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান কর্মব্যস্ত জীবনে স্বাস্থ্যচর্চার জন্য সময় বের করা কঠিন হলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে যোগব্যায়ামকে সহজেই দৈনন্দিন জীবনের অংশ করা সম্ভব।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য প্রত্যেককে নিজের জন্য কিছু সময় ব্যয় করতে হবে। নিয়মিত যোগচর্চা ব্যক্তি, পরিবার ও সমাজের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। তিনি দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ তুলে ধরে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে যোগচর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ট্রিপল-এ-এর প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে এক ঘণ্টাব্যাপী যোগ সেশন পরিচালনা করেন। এতে শত শত অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া কালিমুল্লাহ গ্রুপ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চাতলাপুর এলসি স্টেশন, সিলেট কোল ইমপোর্টার্স গ্রুপের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। ট্রিপল-এ, চারুবাকের স্বেচ্ছাসেবক ও বাংলাদেশ যুব প্রতিনিধিদলের সদস্যরা আয়োজন সফল করতে সহযোগিতা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুস্থ থাকতে যোগব্যায়ামকে জীবনের অংশ করার আহ্বান সিসিক প্রশাসকের

আপডেট সময় : ০৯:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬