০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

তিন বছর পর ব্রাজিল দলের পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমার

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 185
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফিরেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আর সেই প্রস্তুতিতে সবচেয়ে বড় স্বস্তির খবর হয়ে এসেছে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন।

দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াই করার পর ব্রাজিলিয়ান এই তারকা এখন পুরোপুরি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ডান পায়ের কাফ মাংসপেশির গ্রেড-২ ইনজুরি থেকে সুস্থ হয়ে রবিবার দলের অনুশীলনে যোগ দেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এটি ব্রাজিল শিবিরে নতুন উদ্দীপনা যোগ করেছে।

সাম্প্রতিক কয়েক দিন ধরে নেইমার দলের সঙ্গে মাঠে থাকলেও তার কার্যক্রম সীমিত ছিল ফিটনেস ও পুনর্বাসনভিত্তিক অনুশীলনে। তবে এবার প্রথমবারের মতো তিনি সতীর্থদের সঙ্গে বল নিয়ে পূর্ণাঙ্গ ট্রেনিং সেশনে অংশ নেন। কোচিং স্টাফের নির্দেশনায় বিভিন্ন কৌশলগত অনুশীলনেও সক্রিয়ভাবে দেখা যায় তাকে।

অনুশীলনের শুরুতে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি পুরো সেশনজুড়েই স্বাভাবিক ছন্দে ছিলেন নেইমার। তার এই প্রত্যাবর্তন স্কটল্যান্ড ম্যাচে মাঠে নামার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

ব্রাজিল সমর্থকদের আশা, দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের সেরা রূপে দেখা দেবেন দলের অন্যতম সেরা এই ফুটবলার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিন বছর পর ব্রাজিল দলের পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমার

আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬