০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত

মো. মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 71
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর গ্রামে স্থানীয় সামাজিক সংগঠন নতুন কুঁড়ি ক্লাব-এর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় এক কিলোমিটার রাস্তা মেরামত করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ কর্মসূচিতে ইট ও বালু ব্যবহার করে দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তাটিকে পুনরায় চলাচলের উপযোগী করে তোলা হয়।

সংস্কার কাজে আর্থিক সহযোগিতা প্রদান করেন পূর্ব সিঙ্গুর গ্রামের প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন এবং সাংবাদিক বশির আল ফেরদাউসসহ এলাকার কয়েকজন সমাজসেবী ব্যক্তি। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজে অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরমচাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঙ্গুর ও পশ্চিম সিঙ্গুর গ্রামের দুই শতাধিক মানুষ প্রতিদিন এ রাস্তা ব্যবহার করেন। এছাড়া হাকালুকি হাওরে কৃষিকাজে নিয়োজিত কৃষকদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। অন্যদিকে শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে জনভোগান্তি আরও বেড়ে যেত।

এলাকাবাসী জানান, কয়েক বছর আগে স্থানীয় ইউপি সদস্য ময়নুল হক সোনা মিয়ার উদ্যোগে সরকারি অর্থায়নে রাস্তাটিতে ইট সলিং করা হয়েছিল। তবে সময়ের ব্যবধানে ভারী যানবাহন চলাচল এবং বৃষ্টির পানির কারণে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে ইট উঠে গিয়ে রাস্তাটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে যায়।

এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে স্থানীয় যুবকদের সংগঠন নতুন কুঁড়ি ক্লাব নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ হাতে নেয়। স্থানীয়দের সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বল্প সময়ে কাজটি সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

গ্রামবাসীর আশা, এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকাংশে কমবে এবং কৃষকসহ সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি ভবিষ্যতে রাস্তার টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত

আপডেট সময় : ০৩:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬