০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জোবায়দা রহমানের জন্মদিন উদযাপন Logo হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা পারুলের Logo মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় ১৩ বছর আগের মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার Logo টেকসই সাংস্কৃতিক পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু Logo কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার Logo আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মৌলভীবাজারে ৩০ আসন ও প্রাণায়াম প্রদর্শন Logo কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত Logo কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 51
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিধান দত্তের বিরুদ্ধে জমি দখল এবং হুমকি-ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাশেদ খান নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুলাউড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাজীপুর ইউনিয়নের চক রনচাপ গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে রাশেদ খান।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তাদের গ্রামের মাঝখানে হিন্দু সম্প্রদায়ের একটি বটগাছ ও পূজাস্থল রয়েছে। অতীতে ওই স্থানে যাতায়াতের জন্য কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না। স্থানীয় লোকজন ক্ষেতের জমি ব্যবহার করে সেখানে যাতায়াত ও পূজা-অর্চনা করতেন।

রাশেদ খানের অভিযোগ, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় ইউপি সদস্য বিধান দত্ত পূজাস্থলে যাতায়াতের সুবিধার্থে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। এ সময় তিনি রাশেদের পরিবারের মৌরসী সম্পত্তি থেকে দুই হাত জমি রাস্তার জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং বিনিময়ে দুই শতক জমি দলিল করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেন। এলাকার শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে তারা বিষয়টি গোপন রেখে জমি ব্যবহারের সুযোগ দেন।

তিনি আরও বলেন, প্রায় তিন বছর অতিবাহিত হলেও প্রতিশ্রুত জমি বুঝিয়ে দেওয়া হয়নি। একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় সম্প্রতি রাস্তার জন্য ব্যবহৃত নিজের জমির অংশ পুনরায় চাষাবাদের উপযোগী করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাস্তার বিষয়টি নিয়ে ইউপি সদস্যের পক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

এ ঘটনায় গত ১৬ জুন নিরাপত্তা চেয়ে ইউপি সদস্য বিধান দত্তসহ ১০ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান রাশেদ খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল বশির, সৈয়দ মঈন উদ্দিন, আব্দুল্লাহ মাছুমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য বিধান দত্ত। তিনি বলেন, তার ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি এবং সেখানে কালাচাঁদ নামে একটি প্রাচীন দেবালয় রয়েছে। দেবালয়ে যাতায়াতের সুবিধার্থে স্থানীয় অনেক পরিবারের সহযোগিতায় রাস্তা নির্মাণ করা হয়েছে, যার মধ্যে রাশেদের পরিবারও ছিল।

তিনি দাবি করেন, সম্প্রতি রাস্তার একটি অংশ কেটে ফেলার কারণে দেবালয়ে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুষ্ঠান পালনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও রাশেদ পক্ষ তাতে সাড়া দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

বিধান দত্ত বলেন, “রাস্তার বিষয় নিয়ে কাউকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

উল্লেখ্য, গত ১৫ জুন হাজীপুর ইউনিয়নের চক রনচাপ এলাকায় সার্বজনীন কালাচাঁদ দেবালয়ে যাওয়ার রাস্তা কেটে ফেলার প্রতিবাদে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা রাস্তা পুনরুদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় জমি দখল ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬