১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 226
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী নির্বাচনী প্রতিশ্রুতি ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানের মতো শনিবার (১৩ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা বিট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বড়লেখা উপজেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের বড়লেখা রেঞ্জ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশপ্রেমী ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবন ও জীবিকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

আয়োজকরা জানান, ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬