১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 148
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুযায়ী রেজাউল হাসান লোদীকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

রেজাউল হাসান লোদী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি সিলেট সিটি করপোরেশনের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, সিলেট নগরী ও এর আশপাশের এলাকাকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনতে, পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোর আধুনিকায়ন নিশ্চিত করতে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ২০২২ সালের ২২ আগস্ট মন্ত্রিসভা ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’ পাস হয়।

নবগঠিত এ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কয়েস লোদীর নিয়োগ সিলেট অঞ্চলের পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী

আপডেট সময় : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬