১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয়

ছাদিক হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 28
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মানেই বিশ্বসেরা শিল্পীদের মিলনমেলা। আর সেই তারকাখচিত মঞ্চেই এবার উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলাদেশের সিলেটি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব।

টরন্টোর বিএমও ফিল্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। শুধু তাই নয়, সঞ্জয় প্রথম বাংলাদেশি হিসেবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামে নিজের গান অন্তর্ভুক্ত করার কৃতিত্বও অর্জন করেছেন। তাঁর গান ‘Siir Siir’ বিশ্বকাপের মাধ্যমে পৌঁছে গেছে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় দেবের পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি নজর কেড়েছে তাঁর পোশাকও। তাঁর পোশাকের স্লিভে ছিল বাংলাদেশের জাতীয় গর্ব সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের আকর্ষণীয় নকশা।

এছাড়া স্লিভের বাকি অংশ সাজানো হয়েছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকার আদলে, যা বিশ্বমঞ্চে তাঁর শিকড়ের প্রতি ভালোবাসার এক অনন্য প্রকাশ হয়ে উঠেছিল। পারফরম্যান্সের সময় সঞ্জয় বারবার ক্যামেরার সামনে তাঁর স্লিভের সেই বিশেষ ডিজাইনটি তুলে ধরার চেষ্টা করেন। যেন বিশ্বকাপের কোটি দর্শকের সামনে তিনি শুধু একজন শিল্পী হিসেবেই নয়, বাংলাদেশের একজন গর্বিত সন্তান হিসেবেও নিজেকে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয়

আপডেট সময় : ০৯:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬