০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::

জাপানি-কোরিয়ান-জার্মান ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা ঋণ

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 32
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি যেসব শিক্ষার্থী জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি (ফ্রেঞ্চ) ও জার্মান ইত্যাদি ভাষা শিখে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা দেবে সরকার।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব দেন।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং “লার্নিং উইথ হ্যাপিনেস” বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে সেসব দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানি-কোরিয়ান-জার্মান ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা ঋণ

আপডেট সময় : ১২:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬